খোকা
মোঃ রিসালাত মীববহর
তুই যে খোকা বড্ড বোকা
ভুলে গেছিস আমায়,
নুতন মানুষ পেয়ে তুই
কাদা মাখিস জামায়।
আমি যে তোর মা বলছি
ভুলে যাস না মোরে,
রঙিন স্বপ্ন ভেঙে গেলে
ছুরে ফেলবে তোরে।
কত আদর যত্ন দিয়ে
বড় করেছি তোরে,
অনেক কষ্টে রাত পেরিয়েছে
ঘুমিয়েছি কেবল ভোরে।

