যন্ত্রণা
মোঃ ছিদ্দিক মীরবহর
সুখে থাকে যে জন
কখনও কি বুঝিবে কখন,
ক্ষুধার কি ভয়ানক যন্ত্রণা
কেহই তাহা বুঝিবে না।
ভাষা তো আছে জানা
ক্ষুধার কি মরণ যন্ত্রণা,
সম্পদের পাহাড় গড়ি
মহলেতে বাস করি।
রঙ্গ মঞ্চেতে মেতে রয়
গরীবের কথা ভুলে যায়,
ধনবান বিধাতার গড়া
দারিদ্রতাও তাহার করা।
রক্তে মাংসে গড়া সবার জীবন
ভেদাভেদ করিবনা এই করি পণ,
অনলে পুরেছে যে জন
কেউ কি তাহা বুঝিবে কখন?
সন্তান হারায় যে মা
কতই যে তাহার বেদনা,
বুঝাইলেও সে বুঝিবেনা
মাতৃত্বের কি যন্ত্রণা।
নলছিটি, ঝালকাঠি।
Join Us:
অবেলার শপ: [Click]
আরও পড়ুন: ছোটঘর [Click]
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
আরও পড়ুন: অবেলার ডাক সম্পাদক পরিচিতি [Click]
প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]
আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]
[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]
[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)


