আশিটি বছর
মোঃ ছিদ্দিক মীরবহর
আশিটি বছর কেটে গেল মোর
উপোষ করিনি কভু,
ক্ষুধার কি যন্ত্রণা বুঝিতে দেয়নি
আমায় কখনও প্রভু।
ঘরেতে মোর খাবার নেই
হাতে নেই কোন টাকা,
সবকিছু থাকিতে মনে হয়
ঘরখানি মোর ফাকা।
আশিটি বছর কেটে গেল মোর
উপোষ করিনি কভু,
ক্ষুধার কি যন্ত্রণা বুঝিতে দেয়নি
আমায় কখনও প্রভু।
ঘরেতে মোর খাবার নেই
হাতে নেই কোন টাকা,
সবকিছু থাকিতে মনে হয়
ঘরখানি মোর ফাকা।
আজ মনে হয় থাকিতে হইবে
ক্ষুধার কষ্ট নিয়া,
তবুও শুকরিয়া মালিকের কাছে
আমার অন্তর দিয়া।
ঘরণী কহিল সৃষ্টির আগে
রিজিক দিয়েছেন যিনি,
খাওয়াবেন কি বান্দাকে তাহা
চিন্তা করিবেন তিনি।
এমন সময় কড়া নাড়িল
দরজায় একজন,
খুলিয়া দেখি বাজার হাতে
দাঁড়িয়ে আছে মোর স্বজন।
খুশিতে মোর ভরে গেল
সুন্দর হৃদয় খানি,
আল্লাহ কত অসীম দয়ালু
সত্য কুরআনের বাণী।
ঘরণী কহিল সৃষ্টির আগে
রিজিক দিয়েছেন যিনি,
খাওয়াবেন কি বান্দাকে তাহা
চিন্তা করিবেন তিনি।
এমন সময় কড়া নাড়িল
দরজায় একজন,
খুলিয়া দেখি বাজার হাতে
দাঁড়িয়ে আছে মোর স্বজন।
খুশিতে মোর ভরে গেল
সুন্দর হৃদয় খানি,
আল্লাহ কত অসীম দয়ালু
সত্য কুরআনের বাণী।
নলছিটি, ঝালকাঠি।
Join Us:
অবেলার শপ: [Click]
আরও পড়ুন: ছোটঘর [Click]
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
আরও পড়ুন: অবেলার ডাক সম্পাদক পরিচিতি [Click]
প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]
আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]
[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]
[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)


