নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে অবেলার ডাক

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে অবেলার ডাক


অবেলার ডাক।। অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিন ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের লেখক, কবি ও পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। নানা বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিন অবদান রাখছে নৈতিক শিক্ষা বিস্তারে। একটি সৃজনশীল সাহিত্য ম্যাগাজিন হিসেবে এরই মধ্যে সুনাম কুরিয়েছে ম্যাগাজিনটি। দেশের অসংখ্য লেখক, কবি ও সাহিত্যিকদের সহযোগীতায় অবেলার ডাক হয়ে উঠেছে সবার প্রিয় একটি ম্যাগাজিন। 

প্রিন্ট সংখ্যার পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে অবেলার ডাক ম্যাগাজিনের ওয়েবসাইট। অবেলার ডাক ওয়েবসাইট টি এরই মধ্যে শিক্ষার্থী বান্ধব করে তৈরি করা হয়েছে। যাতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা গুলো এখান থেকে পেতে পারে। এছাড়া তৈরি করা হয়েছে এন্ড্রয়েড এ্যাপস। যার মাধ্যমে খুব সহজেই এসব সুবিধা ভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। অবেলার ডাক ওয়েবসাইটের ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে ব্যবহার করা যাবে এপসটি।

বিশেষ করে পরীক্ষার ফলাফল, চাকরি বিজ্ঞপ্তি, অনলাইন রেডিও, লাইভ টিভি, পত্রিকা, লাইভ ক্রিকেট স্কোর, অনলাইন বুক, অভিধান ছাড়াও বাস, লঞ্চ, বিমানের টিকিট বুকিং সহ বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে।

এছাড়া বর্তমানে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিন সাহিত্যের প্রসার ঘটাতে ৪ রকমের সেবা দিয়ে আসছে। যেমন: ম্যাগাজিন, ওয়েবসাইট, ই-পেপারে ও গ্রুপে লেখার সুযোগ রয়েছে লেখকদের। যা অবেলার ডাক সাহিত্য কে করেছে আরও বর্ণিল ও সাহিত্যমূখী। তাছাড়া এরই মধ্যে অবেলার ডাক সাহিত্য কর্তৃক ২টি যৌথ কাব্যগ্রন্থ চলমান রয়েছে। তার মধ্যে যৌথ কাব্যগ্রন্থ “হৃদয় আকাশে মেঘ” এর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, সবার সহযোগীতা পেলে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিন দেশে মাদকের বিস্তার রোধে এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে অবদান রাখতে পারবে। এর আগে গত (৩০ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কবিতা ও কুইজ প্রতিযোগীতা। এ বিষয়ে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক মোঃ রিসালাত মীরবহর বলেন, মূলত মাদকের বিস্তার রোধে এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছে অবেলার ডাক।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য লেখক, কবি ও সাহিত্য প্রেমীরা অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের হয়ে সৃজনশীল সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখছেন। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবেলার ডাকের হয়ে সুস্থ ধারার সাহিত্য চর্চায় ব্যপক প্রচার ও প্রচারণা চালাচ্ছেন।

তিনি অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের এ সকল লেখক, কবি ও সাহিত্যিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সবাইকে পাশে থেকে মননশীল সাহিত্যি চর্চার বিষয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।

Risalat Mirbahar
Writer & Editor: Obalardak
E-mail:
 obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬