আজ কবি ইসতিয়াকের জন্মদিন

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

*Notice| To read this website in your country's language, please change the language & contact us for advertising *বিজ্ঞপ্তি| আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ই-পেপারের জন্য ৮ লাইনের ছোট কবিতা | ওয়েবসাইটের ই-পেপারের জন্য ১৬ লাইনের কবিতা | মাসিক ই-পেপারের জন্য ১২ লাইনের কবিতা | প্রিন্ট সংখ্যার জন্য ১৬ লাইনের কবিতা ই-মেইল করুন | ই-মেইল ব্যতীত অন্য কোন মাধ্যমে পাঠানো লেখা প্রকাশ করা হয় না | লেখা প্রকাশের স্বার্থে অবশ্যই লেখা আহবানের নিয়ম অনুসরণ করুন | আসুন মাদক ছাড়ি কলম ধরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি | প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর | E-mail: obalardak@gmail.com | What's App: +8801516332727 | Website: obalardak.blogspot.com |

বিজ্ঞাপন: ০২

আজ কবি ইসতিয়াকের জন্মদিন



















অবেলার ডাক।। কবি ইশতিয়াক আহাম্মেদ এর ৩৪তম জন্মদিন। তিনি ১১-১০-১৯৮৯ ইং তারিখ টাংগাইল জেলার মির্জাপুরের ঐতিহ্যবাহী ভাবখন্ড গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন প্রকৃত দেশ প্রেমিক। তার বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা ও লেখক মরহুম আনোয়ার হোসেন ও মাতার নাম রেভা বেগম। কবি ইশতিয়াক আহম্মেদ করটিয়া সাদত কলেজ থেকে স্নাতকোওর সম্পন্ন করেন। তিনি একজন স্বাধীনচেতা ও ভ্রমন পিপাসু মানুষ। পাহাড় দেখে যে পাহাড়ের প্রেমে পড়ে, সমুদ্র দেখে সমুদ্রের গর্জনে হারিয়ে যায় কল্পনার জগতে, বসন্তের এক প্রকৃতি প্রেমিক, গ্রীস্মের উদাস দুপুরেও যে লিখে যায় নতুন নতুন কাব্যের ভান্ডার। ইতিমধ্যে কিছু কবিতা যৌথ কাব্যগ্রন্থ ‘ছোট ছোট দুঃখ কথা’ সময়ের সুর, কবি কন্ঠ, কবিতার মেলা আমরাই সেরা ‘রক্তে কেনা সোনার বাংলাদেশ’, আমার একুশ আমার অহংকার, হৃদয়ের অন্তরালে তুমি, শেষ চিরকুট, সেই প্রিয় মানুষ, প্রকাশ পেয়েছে।

এছাড়া দেশের জনপ্রিয় ‘অবেলার ডাক’ সাবার জন্য সাহিত্য ম্যাগাজিনের একজন নিয়মিত লেখক। ইতোমধ্যে তিনি তার লেখনি প্রতিভার মাধ্যমে ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রথম যৌথ কাব্যগ্রন্থ ‘হৃদয় আকাশে মেঘ’ এ অংশগ্রহণ করেছেন।

বর্তমানে তিনি মানব সেবায় নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসাবে কর্মরত আছেন। কবি তার জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এছাড়া ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য পরিবারের পক্ষ থেকে প্রিয় কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ম্যাগাজিনটির সম্পাদক মোঃ রিসালাত মীরবহর।

বিজ্ঞাপন: ০৩ [Top]



বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬