কষ্ট বাড়ে শেষে

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

কষ্ট বাড়ে শেষে


কষ্ট বাড়ে শেষে
লুৎফুর রহমান চৌধুরী


সকাল বেলা রাঙা পায়ে
হেঁটে হেঁটে যাও,
বিকেল হলে পায়ের চিহ্ন
হয়ে যায় যে উধাও।

সন্ধ্যা হলে খুঁজে বেড়াই
গল্প করবো বলে,
রাত্রি হলে চলে যাও
অন্য কারো দলে।

কাছে এসে দুরে থাকো
বলনা কোন কথা,
ইচ্ছে করে কেনো তুমি
বুকে বেড়াও ব্যথা।

তোমার ছবি প্রতিটি দিন
উঠে চোখে ভেসে,
ছুঁতে গেলে অদৃশ্য হও
কষ্ট বাড়ে শেষে।

নিউক্যালস, যুক্তরাজ্য।

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬