ভূতবাহিনী
রানা চৌধুরী
গল্প বুড়োর কল্পনা নয়
সত্যিকারের কাহিনী,
জেলে খুড়োর বাড়ি এলো
জেলে খুড়োর বাড়ি এলো
নতুন ভূতের বাহিনী।
আজগুবি সব নাম ভূতেদের
আজব তাদের চেহারা,
রাণী ভূতের পালকি কাঁধে
রাণী ভূতের পালকি কাঁধে
আসছে আড়াই বেহারা।
কুমার ভূতের ঘোড়া দেখো
খুরে ডুমডুম ঝমাঝম,
মন্ত্রী ভূতের প্যাঁচামুখে
মন্ত্রী ভূতের প্যাঁচামুখে
নাক থ্যাবড়া আলুর দম।
ছুঁচোমুখী ইঁদরি ভূতের
লেজ দেখো যেনো ঙ
সাপেং ভূতে চতুর্দিকে
সাপেং ভূতে চতুর্দিকে
শুধু খোঁজে পাতকুয়ো।
বাদরি ভূত লাফায় দেখো
শ্যাওড়া গাছের শাখেতে,
ওক্কাপি ভূত লজ্জা পেয়ে
ওক্কাপি ভূত লজ্জা পেয়ে
লুকায় পাতার ফাঁকেতে।
বাদাম খেকো ভূতের মাসি
লাফিয়ে ওঠে বট গাছে.
খাটাশ দাঁতি কাঁড়কা ভূতে
খাটাশ দাঁতি কাঁড়কা ভূতে
কামড়ে যদি দেয় পাছে।
ভূতের রাজা জম্বুকানাথ
মেজাজখানা খুব কড়া,
পঁচা মাছের রস লাগে তার
পঁচা মাছের রস লাগে তার
গণ্ডা পাঁচ কি ছয় ঘড়া।
বিল্লী ভূতে দিল্লী থাকে
আসবে দু-চার দিনের পর,
ভূতের পিসি বাগিয়ে নিলো
ভূতের পিসি বাগিয়ে নিলো
জেলে খুড়োর শোয়ার ঘর।
লেখক: রানা চৌধুরী।
উত্তর আকাশকুড়ি, ডিমলা, নীলফামারী, বাংলাদেশ।
◈মানুষ ও জ্বিন উভয় জাতিকে আল্লাহ তাআলা কেবল তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। [সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৬]◈

