মোঃ রিসালাত মীরবহর।। আমার আকাঁশটা আজ কত মেঘলা। ভাবতেও আজ বড় অবাক লাগে। হাজার চাইলেও চাঁদ সূর্যের দেখা মেলে না। মাঝে মাঝে মেঘলা এই আকাঁশে অন্ধকারে তাঁরাগুলো ঝিলমিল করে জ্বলবার চেষ্টা করে। কিন্তু ঘুট ঘুটে অন্ধকারে তাঁরাগুলোও হারায় তার নিজ আলো। আর তাই ঘোর অন্ধকারে হারিয়ে যায় আমার হৃদয়। মেঘের আড়াল থেকে রাতের ঐ আকাঁশে চাঁদ বারবার উকি দেবার চেষ্টা করে। ততক্ষনে কাল বৈশাখী ঝড় তার ডানা মেলে। ব্যার্থ হয়ে যায় চাঁদের উকি মারার শেষ চেষ্টাও। এসব দেখে ঝোপের ভেতর মিট মিট করে জ্বলা জোনাকী পোকাগুলো তখন ভয়ে তাদের আলো লুকিয়ে ফেলে চুপ করে বসে থাকে। বাতাসও যেন তার আগ্রাসী মেজাজ আর ধরে রাখতে পারে না।
তা্ই মেঘলা আকাঁশ তখন কেদে ফেলে অঝোড় ধারায়। সে কান্না থামাবার সাধ্য যেন কারও নেই। তবুও বিজলী ব্যার্থ চেষ্টা করে আকাঁশের কান্না থামাবার জন্য। মাঝে মাঝেই সে বিদ্যুৎ বেগে চমকায় আর ধমকায়। কে শোনে কার কথা। জীবনের শুরুটাই এখনও করতে পারিনি অথচ আকাঁশের এমন আচরণ সত্যি আমাকে আজ বড় দুঃখ দেয়। এই বুঝি আবার বৃষ্টি নামবে। অন্ধকারে শেষ সম্বল ছাতাটাও হারিয়ে ফেলেছি। এখন বুঝতে পারছি ঘোর আধাঁরে খোলা আকাঁশের নিচে আজ আমি বড় একা। রাত বাড়ছে অন্ধকার রাত। আধার যেন কিছুতেই কাটছেনা। একা একা ভীষন ভয় লাগছে। তবুও ভাবি হয়তো কোন একদিন পৃথিবী আমায় বুঝবে আর তখন কেউ হয়তো আমায় খুজবে।

লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক
বরিশাল, বাংলাদেশ।
Join Us:
অবেলার শপ: [Click]
আরও পড়ুন: ছোটঘর [Click]
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
আরও পড়ুন: অবেলার ডাক সম্পাদক পরিচিতি [Click]
প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]
আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]
[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]
[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)


