দিন দিন ইউরোপের দেশগুলোতে বাড়ছে অবেলার ডাকের পাঠক সংখ্যা

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

*Notice| To read this website in your country's language, please change the language & contact us for advertising *বিজ্ঞপ্তি| আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ই-পেপারের জন্য ৮ লাইনের ছোট কবিতা | ওয়েবসাইটের ই-পেপারের জন্য ১৬ লাইনের কবিতা | মাসিক ই-পেপারের জন্য ১২ লাইনের কবিতা | প্রিন্ট সংখ্যার জন্য ১৬ লাইনের কবিতা ই-মেইল করুন | ই-মেইল ব্যতীত অন্য কোন মাধ্যমে পাঠানো লেখা প্রকাশ করা হয় না | লেখা প্রকাশের স্বার্থে অবশ্যই লেখা আহবানের নিয়ম অনুসরণ করুন | আসুন মাদক ছাড়ি কলম ধরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি | প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর | E-mail: obalardak@gmail.com | What's App: +8801516332727 | Website: obalardak.blogspot.com |

বিজ্ঞাপন: ০২

দিন দিন ইউরোপের দেশগুলোতে বাড়ছে অবেলার ডাকের পাঠক সংখ্যা


মোঃ রিসালাত মীরবহর।। ২০২২ সালে অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিবারের যাত্রা শুরু হয়। এরপর থেকেই নিয়মিত অনলাইন সংস্করণ ও প্রিন্ট সংখ্যা প্রকাশ করা হয়। প্রথম দিকে দেশের মধ্যে পাঠক সংখ্যা না থাকলেও পরবর্তীতে আস্তে আস্তে পাঠক সংখ্যা বৃদ্ধি পায়।

তবে দেশের গন্ডি পেরিয়ে এবার ইউরোপের দেশগুলোতে জনপ্রিয় হতে চলেছে সবার জন্য সাহিত্য ম্যাগাজিন অবেলার ডাক। বিশেষ করে এসব দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অবস্থান রয়েছে তৃতীয় স্থানে। এরপর আয়ারল্যান্ড, সুইডেনের মতো দেশগুলোতেও পাঠক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর জানান, এমনটি হবে কখনও ভাবিনি। এটি আসলে স্বপ্নের মতো। তিনি অবেলার ডাক নিয়মিত পড়ার জন্য ইউরোপের পাঠকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে নেদারল্যান্ডসের পাঠকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একটি ম্যাগাজিন প্রকাশে অনেক পথ পাড়ি দিতে হয়। যা একার পক্ষে কোনভাবেই সম্ভব হয় না। সবার আন্তরিকতা ও ভালোবাসায় অবেলার ডাক সাহিত্য ম্যাগাজিন আজ বিশ্ব দরবারেও অবদান রাখছে। সম্পাদক মোঃ রিসালাত মীরবহর আরও বলেন, অবেলার ডাকের সকল লেখক ও পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সময় নিয়ে ওয়েবসাইট ও প্রিন্ট সংখ্যার লেখাগুলো পড়েন।

এছাড়া নেদারল্যান্ডস্ এর লেখক ও পাঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, অবেলার ডাক সবার জন্য সাহিত্যকে নেদারল্যান্ডসে আরও প্রসারিত করতে সহযোগীতা ও এগিয়ে আসার আহ্বান জানান। সৃজনশীল সাহিত্য চর্চা মানুষ কে তার নতুন পথ তৈরিতে এক যুগন্তকারী ভূমিকা পালন করে।

সম্পাদক মোঃ রিসালাত মীরবহর আরও বলেন, সমাজে সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার ঠেকাতে কাজ করে যাচ্ছে অবেলার ডাক সবার জন্য সাহিত্য। আশাকরি নৈতিকতার চর্চার মাধ্যমে সত্যিকারের বিবেক জাগ্রত হবে সবার মাঝে।

বিজ্ঞাপন: ০৩ [Top]



বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬