না ফেরার দেশে গুণী অভিনেতা প্রবীর মিত্র

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

না ফেরার দেশে গুণী অভিনেতা প্রবীর মিত্র


অবেলার ডাক।। দেশ বরেণ্য গুণী অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা মিশা সওদাগর।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এমন কথা জানিয়েছেন মিশা সওদাগর। বেশ ক’বছর ধরেই বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন এক সময়ের সিনেমার দাপুটে এই অভিনেতা। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু কারণে গত ২২ ডিসেম্বর প্রবীণ এই অভিনেতাকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

তিনি জানিয়েছিলেন, বয়সজনিত কিছু শারীরিক জটিলতায় ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে। তার শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এরপর তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। তার ব্লাড লস ও প্লাটিলেটও কমে যাচ্ছিল।

উল্লেখ্য, অনেকে ঢাকাই সিনেমার ‘রঙিন নবাব’ বলে ডাকেন প্রবীর মিত্রকে। ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুর জেলার নতুন বাজারে জন্মগ্রহণ করেন তিনি। প্রবীর মিত্রের শৈশব কেটেছে পুরান ঢাকায়। পড়াশোনা করেন সেন্ট গ্রেগরি হাইস্কুল ও জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। ১৯৭১ সালে এইচ আকবরের ‘জলছবি’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন প্রবীর মিত্র। এরপর দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় নায়ক চরিত্রে যেমন সফল হয়েছেন, তেমনি চরিত্রাভিনেতা হিসেবেও সমানভাবে আলো ছড়িয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেতা। এছাড়া অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও অনেক পুরুস্কার।
Tags

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬