মন চায়

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

মন চায়


মন চায়
মহসিন আলম মুহিন


মন চায় ডানা মেলে 
পাখি হয়ে উড়তে,
মন চায় সাথীকে নিয়ে 
মনের মতো ঘুরতে।

মন চায় ছুটে চলি 
মনের যত কথা তারে বলি,
মন চায় দুঃখ ভুলে 
নতুন করে পথ চলি।

মন চায় খোলা আকাশে
চলি দুজনে ভেসে,
মন চায় চাপা কান্না লুকিয়ে
চলি মুচকি হেসে হেসে।

মন চায় হেথা চলে যাই
যেথা নাই ঝগড়া কোলাহল,
মন চায় ঘুরি সবুজ পাহাড়ে
যেথা আছে হিমাচল।

মন চায় পাতার নীড়ে বাঁধি 
দুজনে সুখের ঘর,
মন চায় বেড়াই দুজনে
যেথায় নতুন বালুর চর।

মন চায় জীবনটা উঠুক ভরে 
সুখ আর শান্তিতে,
মন চায় কখনও আশা না থামুক
সীমাহীন ভ্রান্তিতে।

মন চায় দুজনে বৃষ্টিতে ভিজি 
জুড়াই দুটি মন প্রাণ,
মন চায় জনম জনমের সাথী হয়ে
গাই মিলনের গান।

সিরাজগঞ্জ, রাজশাহী।


বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬