চলো হারিয়ে যাই
নতুন কোনো পৃথিবীতে,
যেথায় হতাশা নাই
হেথায় রবো আনন্দে মেতে।
যেথায় তারার মেলা
সুখ পাখীরা মাতে,
নাই হিংসার খেলা
যেথায় শঙ্কা নাই জাতে।
যেথায় দু’জন দু’জনায়
মিশে একাকার হবো,
নেই ভীতি পরাজয়
বুকে বুকে মিলে রবো।
যেথায় হংস-মিথুন খেলে
চিত্তে জাগায় শিহরণ,
যেথায় বলাকা ডানা মেলে
মুক্ত স্বাধীন বিচরণ।
যেথায় আনন্দ অফুরান
সবুজ শ্যামল অপরূপা,
যেথায় স্নিগ্ধ সমীর বহমান
নদীর তীর মনোলোভা।
যেথায় কাশফুলের শোভা
যুগলবন্দীরা আশায় দোলে,
পড়ে নীল জ্যোৎস্নার প্রভা
যেথায় কঠিন হৃদয় গলে।
যেথায় শব্দেরা খেলা করে
চলে প্রেমের খুনসুটি,
যেথায় লজ্জা ফেলে ঝেড়ে
মেঘ বালিকার লুটোপুটি।
যেথায় শান্তির ছোঁয়া
স্বপ্ন পুরণ হয় প্রাতে,
নাই যেথায় কালো ধোঁয়া
হেথায় চলো একসাথে।
সিরাজগঞ্জ, রাজশাহী।
আসুন সুস্থ্য ধারার সাহিত্য চর্চায় সবার সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]
E-mail: obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]



.png)