হেমন্তের দিনগুলি

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

হেমন্তের দিনগুলি




হেমন্তের দিনগুলি
মোঃ রিসালাত মীরবহর

শরৎ এর শেষে হেমন্ত এসে
দিয়েছে মোরে দোলা,
চারদিকে কেবল ধানের ক্ষেত
মনে পড়ে সেই ছোট্ট বেলা।

যখন আমি যেতাম মকতবে
হাতে থাকতো কামিনি আর মল্লিকা,
মাঠ ভড়া ফসল হাতে কৃষক
হাসতো সারা বেলা।

নবান্নের আগমনে রূপসী বাংলা
সাজতো নতুন সাজে,
সে দিনগুলি মোর হারিয়ে গেছে
নতুন দিনের মাঝে।

গ্রামের সব দল বেধে যেত
নবান্নের উৎসবে,
নতুন পিঠার গন্ধে মাতাল সবাই
শিশুরাও কোলে হাসে।

নবান্ন এসে মুছে দিয়ে যায়
সব দুঃখ, কষ্ট আর বেদনা,
অতীতের দুঃসহ স্মৃতি নিয়ে তুমি
ধরণী আর কখনো ফিরোনা।

নবান্নের খুশিতে দাদু তার ঠোটে
হাসছে আনন্দের হাসি,
রূপসী বাংলা মাগো তোমায়
আমি অনেক বেশি ভালোবাসি।

লেখক: মোঃ রিসালাত মীরবহর।
সম্পাদক: অবেলার ডাক, বরিশাল, বাংলাদেশ।

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬